Header Ads

লিভার ভালো রাখে যেসব খাবার | ডা আবিদা সুলতানা

 

লিভার ভালো রাখে যেসব খাবার, আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য,

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার বা যকৃৎ। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার ও পর্যাপ্ত পানি পান না করার কারণে লিভারে বিষাক্ত পদার্থ বা টক্সিন জমতে থাকে। এটি লিভারের কার্যক্ষমতা কমিয়ে দীর্ঘমেয়াদী রোগ তৈরি করতে পারে। তবে ঘরোয়া কিছু খাবারের মাধ্যমে সহজেই লিভার পরিষ্কার রাখা সম্ভব।


চলুন, জেনে নিই- 

রসুন : রসুনে থাকা সালফার লিভারের এনজাইমকে সক্রিয় করে বিষাক্ত পদার্থ বের করে দেয়। প্রতিদিন সকালে খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন খান।

হলুদ : হলুদের ‘কারকিউমিন’ উপাদান লিভারের চর্বি ভাঙতে ও ক্ষতিগ্রস্ত কোষ মেরামতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সাথে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে পান করুন।

গ্রিন টি : এর অ্যান্টি-অক্সিড্যান্ট লিভারের কার্যকারিতা বাড়ায় এবং মেদ জমতে বাধা দেয়। চিনি ছাড়া দিনে অন্তত দুইবার গ্রিন টি পান করার অভ্যাস করুন।

লেবু ও ভিটামিন সি ফল : লেবু, আমলকী বা পেয়ারা লিভারকে বিষমুক্ত করার সহজ উপায়। সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন অথবা প্রতিদিন একটি আমলকী বা পেয়ারা খান।

সবুজ শাকসবজি : পালং শাক, ব্রকলি বা করলা রক্ত থেকে ক্ষতিকর পদার্থ দূর করতে সক্ষম। প্রতিদিনের দুপুরের খাবারে সেদ্ধ বা অল্প তেলে রান্না করা সবুজ শাকসবজি রাখুন।

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 


No comments

Powered by Blogger.