খালি পেটে হাঁটবেন না কি ভরা পেটে, ওজন কমাতে কোনটি কার্যকর? | ডা আবিদা সুলতানা | Should you walk on an empty stomach or on a full stomach, which is more effective for weight loss? | Dr. Abida Sultana
ওজন কমাতে বা শরীর সুস্থ রাখতে হাঁটাহাঁটি একটি সহজ এবং কার্যকর শরীরচর্চা। নিয়মিত হাঁটলে শুধু ওজন কমে না, সেই সঙ্গে মানসিক চাপ কমে, হৃদযন্ত্র ভাল থাকে এবং হজম প্রক্রিয়াও উন্নত হয়। তবে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে—খালি পেটে হাঁটবেন, না ভরা পেটে? দু’ভাবেই ক্যালরি ঝরে, কিন্তু কোন পদ্ধতিতে বেশি উপকার?
খালি পেটে হাঁটা – ‘ফাস্টিং কার্ডিয়ো’
পুষ্টিবিদরা বলেন যাদের মূল লক্ষ্য ওজন কমানো, তাদের খালি পেটে হাঁটাই উচিত। একে বলা হয় ‘ফাস্টিং কার্ডিয়ো’।
খালি পেটে হাঁটার সময় শরীরে খাবার না থাকায় শক্তির জন্য গ্লুকোজ পাওয়া যায় না। তখন শরীর বাধ্য হয়ে জমে থাকা ফ্যাট ভাঙতে শুরু করে, যার ফলে ওজন দ্রুত কমে। এ ছাড়াও সকালে উঠে হাঁটলে সূর্যের প্রথম আলো থেকে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পায়, এবং হজমের সমস্যাও কমে যায়।
চিকিৎসকরা আরও ব্যাখ্যা করেন যে না খেয়ে হাঁটার সময় রক্তে শর্করার পরিমাণ কম থাকে। তখন লিভার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে পেশিগুলোকে শক্তি দেয়।
ভরা পেটে হাঁটা – হজমের সহায়ক
খাওয়ার পরে হাঁটারও রয়েছে একাধিক উপকারিতা। এই সময় শরীর সদ্য খাওয়া খাবার থেকেই শক্তি নেয়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে—বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী। যদিও খালি পেটে হাঁটার তুলনায় এতে কম ক্যালরি ক্ষয় হয়, তবুও খাওয়ার পর মাত্র ১০-১৫ মিনিট হাঁটলেই হজমে সুবিধা হয় এবং গ্যাস-ব্লোটিংয়ের সমস্যা কমে।
যারা দ্রুত ওজন কমাতে চান, তাদের জন্য খালি পেটে হাঁটা বেশি উপযোগী। আর যারা হজমশক্তি বাড়াতে চান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য খাওয়ার পর হালকা হাঁটাহাঁটি ভালো। শরীরের প্রয়োজন বুঝে হাঁটার সময় ঠিক করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
খালি পেটে হাঁটবেন না কি ভরা পেটে, ওজন কমাতে কোনটি কার্যকর? | ডা আবিদা সুলতানা
Should you walk on an empty stomach or on a full stomach, which is more effective for weight loss? | Dr. Abida Sultana
খালি পেটে হাঁটবেন না কি ভরা পেটে, ওজন কমাতে কোনটি কার্যকর? | ডা আবিদা সুলতানা
Should you walk on an empty stomach or on a full stomach, which is more effective for weight loss? | Dr. Abida Sultana
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana


No comments