Header Ads

কম বয়সেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি | ডা আবিদা সুলতানা

 

কম বয়সেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য,

আগে হার্ট অ্যাটাককে বয়স্কদের রোগ মনে করা হলেও বর্তমানে তরুণরাও এর শিকার হচ্ছেন। হঠাৎ বেড়ে যাওয়া এই প্রবণতা নিয়ে বিশেষজ্ঞরা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সঠিক কারণ না জানা ও অসচেতন জীবনযাপনের ফলেই অল্প বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। তাই এখনই সচেতন হওয়া জরুরি।


হার্ট অ্যাটাক কেন হয়

শরীরের শিরা-উপশিরায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলে রক্ত জমাট বাঁধে। এর ফলে হৃদযন্ত্রে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে চাপ তৈরি হয় এবং ঘটে হার্ট অ্যাটাক।

ধূমপান ও অ্যালকোহল

তরুণদের বড় অভ্যাসগুলোর একটি হলো ধূমপান ও অ্যালকোহল গ্রহণ। এসব অভ্যাস শরীরের ক্ষতি করার পাশাপাশি হার্টে প্রদাহ সৃষ্টি করে। রক্তনালীতে জমে যেতে পারে প্লাক, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে চাইলে ধূমপান ও অ্যালকোহল একেবারেই এড়িয়ে চলতে হবে।

দুশ্চিন্তাও বড় কারণ

অতিরিক্ত দুশ্চিন্তা শুধু মানসিক ক্ষতির কারণ নয়, বরং শারীরিক ঝুঁকিও তৈরি করে। স্ট্রেসের কারণে শরীরে ক্ষতিকর হরমোন বেড়ে যায় এবং প্রদাহের সৃষ্টি হয়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। তাই দুশ্চিন্তা কমাতে মাইন্ডফুলনেস ও গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করতে হবে।

আরও পড়ুন জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে কি মানুষ মোটা হয়? 

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.